1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

মমতার বিরুদ্ধে সমন জারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুম্বাইয়ের নিম্ন আদালতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তলব করা হয়েছে। গত বছর মুম্বাই সফর চলাকালে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী ২ মার্চ মমতাকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল বুধবার মুম্বাইয়ের মাঝগাঁওয়ের নগর দায়রা আদালত মমতার বিরুদ্ধে সমন জারি করে। আগামী ২ মার্চ মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেন আদালত। সেদিন মুখ্যমন্ত্রীকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি বিরোধী দলগুলোকে একত্রিত করার লক্ষ্যে ডিসেম্বর মাসে মুম্বাই গিয়েছিলেন মমতা। বাণিজ্যনগরীতে গিয়ে সেখানকার বিদ্বজনেদের সাথে একটি আলোচনা সভায় অংশ নেন মমতা। সেখানেই মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলেছিলেন স্থানীয় এক বিজেপি নেতা।

মুম্বাইয়ের ওই বিজেপি নেতার অভিযোগ, মমতা বসেই জাতীয় সংগীত গাওয়া শুরু করেন। এমনকি কয়েক লাইন গেয়ে সম্পূর্ণ করার আগেই ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিয়ে ওঠেন। মুম্বাইয়ের বিজেপি নেতার সেই অভিযোগকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রীয় নেতারাও সরব হন। তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে সরব হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com