1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

মিল্কভিটা কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ডায়া মেশিনে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট -২ এর চতুর্থ তলার ডায়া মেশিনের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই ভবনের ৪তলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, ডায়া মেশিনের ভিতরে থাকা বেশ কিছু গুড়োদুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি। মিলভিটা কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বললেও আমাদের প্রাথমিকভাবে ধারণা অসাবধাণতাবসত ডায়া মেশিনের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মন্ডল জানান, এদিন রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট -২ এর ৪ তলার ডায়া মেশিনের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোনও ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াস করলেই আবারও চালু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com