1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মোহাম্মদপুর থেকে ডলার সিরাজ আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজ মোল্লাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদগেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে তাকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি বলেন, নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে আটক করে থানায় দিয়ে গেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি, মামলায় গ্রেফতার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যাবেন। আপাতত তিনি থানা হেফাজতে আটক আছেন।

জানা গেছে, পিপলস ইউনিভার্সিটিতে আজ একটি বিশেষ সভা ছিল, ঐ সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ মিটিংয়ে অংশগ্রহণের জন্য সিরাজুল ইসলাম সেখানে আসেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

প্রসঙ্গত, সিরাজুল ইসলাম নরসিংদী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com