1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রাজধানীতে দু’দলের সমাবেশ : বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। এর মধ্যে আজ বুধবার বিএনপি রাজধানীতে সরকার পতনে এক দফা ঘোষণা ও গণশক্তি প্রদর্শনে সমাবেশ ডেকেছে। বিএনপিকে রাজপথে একতরফা শক্তি প্রদর্শনের সুযোগ দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে।

দুই দলের কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এদিকে, বিএনপির সমাবেশস্থলের অল্প দূরে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে একই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

জানা গেছে, দুই দলের কর্মসূচিকে কেন্দ্রে করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশকে ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। সমাবেশের নামে কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com