1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্ত নির্বাচনের আগের দিনও আসতে পারে : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্ত নির্বাচনের আগের দিনও আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়কে যাত্রী চলাচলে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রস্তাব আসতে পারে। আমরা সংসদীয় দল এ বিষয়ে এজেন্ডা অনুযায়ী আলোচনা করব। বৈঠক পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের বৈঠকে সব হয়ে যাবে বিষয়টা এমন না। ১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগের দিন পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারে।

সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। তিনি শেষ পর্যন্ত যেটা সিদ্ধান্ত নেবেন সেটি আমাদের দল মেনে নেবে। আমাদের সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এমনও হতে পারে আমরা সংসদীয় দলের প্রধানের কাছে দায়িত্ব দিতে পারি।

বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কর্মসূচি কি হবে প্রশ্ন করলে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রতিদিনই কর্মসূচি। আমাদের যেমন বিভাগে থাকবে, জেলায় থাকবে, উপজেলায় থাকবে, থানায় থাকবে, মহানগরে থাকবে, ইউনিয়নে থাকবে প্রয়োজনে ওয়ার্ডেও থাকবে। নির্বাচন পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি থাকবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করছি, কোনো সংঘাতে যাচ্ছি না। ২০১৩-১৪ সালে আমরা দেখেছি তারা (বিএনপি) কর্মসূচির নামে আগুন সন্ত্রাস, রেল স্টেশন, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কাজেই সারা বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com