1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

লজ্জার রেকর্ড ‘ডাক’ এ শীর্ষস্থানে বাংলাদেশের ব্যাটাররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্যাটাররা দুটি অবস্থানে কখনোই থাকতে চাইবেন না। প্রথমটি হলো শূন্য রানে আউট হওয়া অন্যটি ৯৯ রানে। দ্বিতীয়টির বেলায় আক্ষেপে পুড়লেও সাজঘরে মুখ উঁচু করেই ফেরেন ব্যাটাররা, আর প্রথমটির বেলায় মুখ লুকিয়ে।

তাই শূন্য রানে আউট বা ক্রিকেটীয় ভাষায় ‘ডাক’ মেরে সাজঘরে ফিরতে চাইবেন না কেউই। তবে না চাইলেও তো হবে না, সেঞ্চুরি হাঁকানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমে অনেকে ‘গোল্ডেন ডাক’ নিয়ে ফেরেন।

এ বছর কোন দল ‘ডাক’ মারায় এগিয়ে? – সে পরিসংখ্যানও রাখে ক্রিকেট।

আর পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে মোট ৬৬ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। যেহেতু এ বছরে বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ নেই। তাই ৬৬-তেই সন্তুষ্ট হয়ে থাকতে হবে টাইগারদের।

তবে বাংলাদেশকে এ লজ্জার রেকর্ড থেকে রেহাই দিতে পারে আপাতত দুইয়ে থাকা ইংল্যান্ড। চলতি অ্যাশেজে দলটির ‘ডাক’ সংখ্যা ৬০। ৫০ ‘ডাক’ নিয়ে তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ ‘ডাক’ নিয়ে চারে ভারত।

‘অনাকাক্ষিত’ এই রেকর্ডে দলীয়ভাবে শীর্ষে থাকার পর আরও একটি রেকর্ডে অন্য সব দলকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ২৫ খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের ২৮ ও ভারতের ২৪ খেলোয়াড় মিলে নিজ নিজ দলের হয়ে এ বছর ‘ডাক’ মেরেছেন। আর বাংলাদেশের বেলায় এ সংখ্যা ২৬জন।

এ বছর ওয়ানডেতে ১৪ বার শূন্য রানে আউট হয়ে শীর্ষস্থানে বাংলাদেশের ব্যাটাররা। এরপর যথাক্রমে ১২, ১১ ও ১০ ডাক নিয়ে পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এ রেকর্ডে টি–টোয়েন্টিতেও শীর্ষে বাংলাদেশ। ১৫ ম্যাচে ২৯ বার ডাক মেরেছেন সবার উপরে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের পর রয়েছে নাইজেরিয়া (২২), স্কটল্যান্ড (২১) ও সিয়েরা লিওন (১৮)।

তবে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ধরলে দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড, ১৭টি। টেস্ট ফরম্যাটে কিছুটা হলেও মান রক্ষা হয়েছে মুমিনুল বাহিনীর।

অভিজাত ফরম্যাটে শীর্ষে ইংল্যান্ড ও ভারত। ইংল্যান্ডের ১৯ খেলোয়াড় মিলে ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারত ৩৪বার। সেখানে ৭ টেস্ট খেলেই বাংলাদেশের ১৪ ব্যাটার ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com