1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায় : মৌসুমী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি একটি ইস্যুতে সমালোচনার মুখে পড়ে কঠিন বাস্তবতা পার করছেন এ অভিনেত্রী। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন মৌসুমী। সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন পোস্টেই তা স্পষ্ট ফুটে ওঠে।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার পর ফেসবুকে নিজের তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লেখেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়।’

ফেসবুকে এক লাইনে মনের কথা শেষ করলেও ইনস্টাগ্রাম পোস্টে সেই লাইনের পর আরও কিছু লাইন যুক্ত করেন প্রিয়দর্শনী। তিনি লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়। সামনে যেটা থাকে, সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

একই পোস্টে সিলেটের বানভাসি মানুষের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘সিলেটবাসির কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো। আপনারাও সবাই তাদের পাশে থাকুন।’

এর আগে গত শুক্রবার (১৭ জুন) রাতে ইনস্টাগ্রামে এলো চুলে তোলা একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

সম্প্রতি মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

যদিও সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে নিজেদের মনোমালিন্যের পালা শেষে ইতোমধ্যে এক হয়েছেন ওমর সানী-মৌসুমী। গত বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখে তাদের অনুরাগীরা শুকরিয়া আদায় করেন।

ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবেই ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। তাদের ঘরে রয়েছে দুই সন্তান, ফারদিন ও ফাইজা। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com