1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা দলগুলো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’

পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোনো অনুমতির বিষয় নেই।’

এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী, সরাফত আলী সপু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com