1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সবাইকে নিয়ে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা নতুন প্রজন্মের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। সকল মানুষকে সম্মান ও ভালবাসতে হবে। আমরা সম্প্রীতি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও শোষণ মুক্ত বাংলাদেশ চাই।

পথসভায় জামায়াত আমির আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের ফোটা আর সারা বাংলাদেশের ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোটা আল্লাহ কবুল করেছেন। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুক্তির স্বাদ দিয়েছেন। কিন্তু এই মুক্তি এমনি এমনি আসেনি, এই ১৫ বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। লাখ লাখ মানুষ তার চাকরি থেকে বিতারিত হয়েছেন। কোটি মানুষকে দফায় দফায় জেলে ভরা হয়েছে। আলেম-ওলামা, জাতি, ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এতগুলো জীবন ও এতগুলো কোরবানির বিনিময়ে আমাদের এই স্বস্তিটুকু এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাসুদ সাঈদী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদসহ জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com