1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সরকার গড়তে ইমরানের দলের বিশেষ কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর কেন্দ্র, পাঞ্জাবে এবং খাইবার পাখতুনখাওয়ায় প্রদেশে সরকার গঠনকে সামনে রেখে কৌশল ঠিক করতে বিশেষ কমিটি গঠন করেছে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এক বিবৃতিতে দলটি জানিয়েছে, পিটিআই কোর কমিটি বিশেষায়িত কয়েকটি কমিটি গঠন করেছে। কেন্দ্র, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সরকার গঠনের কৌশল নিয়ে পরিকল্পনা করতে এসব কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কাজ হচ্ছে, ওই অঞ্চলগুলোতে সরকারি এবং পার্লামেন্টে অবস্থানের জন্য সুপারিশ করা। আর এই সুপারিশের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সরকারি ও পার্লামেন্টোরি পদের জন্য দ্রুত প্রার্থী মনোনয়ন করতে পার্টির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে বিবৃতিতে।

পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান রোববার জানিয়েছেন, তারা জোট করার জন্য পিএমএল-এন বা পিপিপির কাছে যাবেন না।

তিনি বলেন, ওই দুই দলের কারও সঙ্গে আমরা স্বস্তি বোধ করি না তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করার চেয়ে বিরোধী দলের আসনে বসা ভালো।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে ৯২টি আসন পেয়েছে, আর পিএমএল-এন পেয়েছে ৭৯টি ও পিপিপি ৫৪টি।

এ অবস্থায় পিএমএল-এন ও পিপিপির মধ্যে জোট সরকার গঠনে সমঝোতা হলে নির্বাচনী ফলাফলে প্রথম স্থানে থাকা ইমরানের অনুসারীদের ক্ষমতার বাইরেই থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com