1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সর্বোচ্চ সতর্ক অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লেবাননগামী ইরানের প্রথম তেল ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। এছাড়া, ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে।

নানামুখী ষড়যন্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল ও তেলযুক্ত পণ্যবাহী জাহাজ পাঠালো।

ট্যাংকার ট্রাকার্স ডট কম এ সম্পর্কে জানিয়েছে যে, “ইরানের পক্ষ থেকে জাহাজ পাঠানোর সিগন্যাল আমরা পেয়েছি। লেবাননের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই তেল ব্যবহার করা হবে।”

ট্যাংকার ট্রাকার্স ডট কম গতকাল অন্য এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরানের বন্দর থেকে দ্বিতীয় ট্যাংকারটি ছেড়ে গেছে।

এদিকে, হিব্রুভাষী কয়েকটি সূত্র জানিয়েছে, প্রথম তেল ট্যাংকার ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশের পর হিজবুল্লার যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্কাবস্থায় রয়েছেন। ইহুদিবাদী ইসরাইল যাতে তেলবাহী ট্যাঙ্কার সম্পর্কে কোনো রকমের ভুল পদক্ষেপ গ্রহণ না করে সেজন্য তারা এই সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছেন। হিজবুল্লাহ মহাসচিব গত ১৯ আগস্ট জানিয়েছিলেন, লেবাননের তেল সংকট সমাধানের জন্য ইরান থেকে তেল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে এবং সমুদ্রে ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com