1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সাংবাদিক নির্যাতন : স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মামলা দায়েরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিও দাবি করেন তিনি।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, রোজিনা ইসলাম একজন সিনিয়র ও অনুসন্ধানী সাংবাদিক। বিভিন্ন সময়ে তার অনুসন্ধানী প্রতিবেদন আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে করোনার সময় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অনিয়মের সংবাদগুলো দেশ-বিদেশে আলোচিত হয়েছে। মূলত সরকারের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খবর ফাঁস করে দেয়ায় রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

বিএনপি মহাসাচিব মির্জা ফখরুল আরো বলেন, একজন সৎ সাংবাদিককে নির্যাতনের ঘটনায় প্রমাণিত হয় যারা সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখবে তাদেরকেই এমন পরিণতি ভোগ করতে হবে। যেন ভয়ে আর কেউ সরকারের বিরুদ্ধে লিখতে না পারে।

তিনি বলেন, বিভিন্ন সময় সরকারের আক্রোশের শিকার হয়ে ৫০ জন সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সাংবাদিক নির্যাতন বন্ধ ও অধিকার আদায়ে এ সময় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com