1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলায় জড়িয়ে পড়ে বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা। অরক্ষিত থাকায় এতে লুট হয়েছে অস্ত্র। এবার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে নতুন অন্তবর্তীকালীন সরকার।

গত কয়েকদিন ধরে লুট হওয়া অস্ত্র জমা দিতে মাইকিং করছে প্রশাসন। এ ক্ষেত্রে নাম পরিচয় গােপন রাখা হবে বলেও জানানো হয়। এবার সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

সোমবার (১২ আগস্ট) আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (১১ আগস্ট) রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়।

লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে অভিযানে যাবে। তখন কারও কাছে অস্ত্র পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com