1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাবেক বিজিবি’র সদস্য শামসুল হক নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :  দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধে সাবেক বিজিবি’র সদস্য শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর পুলিশ রাতেই দু’জনকে আটক করেছে। আজ শুক্রবার সকালে মডেল থানা পুলিশ নিহত সাবেক বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সাথে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুল হককে বসতবাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তার লোকজন হামলা করে বলে স্বজনরা জানান । আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই শামসুল হক মারা যান।

এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজন হত্যা মামলা করেছে। আটক কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরনের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com