1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

“সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : হাজার হাজার মানুষের আগমনে, রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) প্রতি দুরুদ ও মহান আল্লাহ পাকের শুকর ‍গুজারের মধ্য দিয়ে সম্পন্ন হলো সিরাজনগর দরবার শরিফের ৫০তম উরসে আউলিয়া আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন।

গতকাল ২২ জানুয়ারি ২০২৫, সিরাজনগর দরবার শরীফের এই বিশেষ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন , পীরে তরিকত ও রাহনুমায়ে শরীয়ত, আল্লামা আব্দুল করিম সিরাজনগরী।

সম্মেলনটি পরিচালনা করেন সিরাজনগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আল্লামা আব্দুল মতিন, আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী মহাসচিব আল্লামা মাসুদ হোসাইন আল কাদেরী, মেজ সাহেবজাদা শেখ জাবির আহমদ আল হোসাইনী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব সউম আব্দুস সামাদ, আল্লামা নূর মোহাম্মদ মাদানী, আল আমীন বারিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ রেজবী, আল্লামা জাহাঙ্গীর আলম মোজাহিদী, ভারত থেকে আগত আল্লামা ফুরকার আলী, আল্লামা গিয়াস উদ্দিন আত তাহেরী এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ।

মাহফিলে সিরাজনগর গাউছিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন জেলা থেকে আগত হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করেন মাওলানা শেখ দেওয়ান আহমদের পরিচালনায় আল্লামা আব্দুল করিম সিরাজনগরী।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের আলোকে ইসলামী জীবনব্যবস্থা পরিচালনার জন্য মুসলিম উম্মাহকে উৎসাহিত করেন। তারা মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দিয়ে নবীর আদর্শ লালন করার এবং বর্তমান দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

আল্লামা তাহেরী তার বক্তব্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে নিয়ে তার প্রিয় জিকির-আজকারে অংশ নেন।

সম্মেলনের শেষ পর্যায়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য দোয়া করেন।

এ বছর সিরাজনগর দরবার শরীফের ৫০ বছর পূর্তি উপলক্ষে দরবার শরীফকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অতিথিদের সেবা প্রদান করেন আঞ্জুমানে ছালেকিনের নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজ এবং শাহ মোস্তফা সোসাইটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com