1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

সেই তরুণীকে গণধর্ষণের ঘটনায় বেঙ্গালুরুতে ১১ বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ। তাদের মধ্যে ১১ জনই বাংলাদেশি।এ ঘটনায় ৫ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতে এক হাজার ১৯ পৃষ্ঠার অভিযোগপত্রও দাখিল করেছে বেঙ্গালুরু পুলিশ।খবর-এনডিটিভির।

তবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানায়নি গণমাধ্যমটি। সেখানে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশি। আর ১২ জনের মধ্যে দুজন নারী রয়েছেন।

সিরিজ টুইটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

এসময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।

উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয় বাংলাদেশের ওই তরুণী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণও করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com