1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

হান্নান শাহ’র স্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন, বাদ আছর গ্রামের বাড়িতে দাফন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ’র স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা (নাহিদ হান্নান) এর প্রথম জানাজা মহাখালি ডিওএইচএস জামে মসজিদে আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ আছর কাপাসিয়ার ঘাগটিয়ায় সৈয়দা ফাররুখ সুলতানাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

জানাজার নামাজে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু,কেন্দ্রিয় নেতা ব্যারিস্টার সরোয়ার হোসেন, ফখরুল ইসলাম রবিন, গাজীপুর জেলা বিএনপি নেতা খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াত হোসেন সেলিম, মমতাজ উদ্দিন আহমেদ,রাশেদুল হক,অ্যাডভোকেট সোলাইমান দরজীসহ নেতৃবৃন্দ।

এ সময় মরহুমার ছেলে শাহ রিয়াজুল হান্নান তার মায়ের জন্য দোয়া কামনা করেন।

ঢাকার সিএমএইচ হাসপাতালে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে মারা যান সৈয়দা ফাররুখ সুলতানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com