1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

২৭ মাস পর মুশফিকের ব্যাটে স্বস্তির সেঞ্চুরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাইশ গজে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না মুশফিকের রহিমের। সম্প্রতি এনিয়ে আলোচনার শেষ নেই! খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিও ইঙ্গিত দিয়েছেন, নিজের সিদ্ধান্ত এবার নিজেকেই নিতে হবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

কী সেই সিদ্ধান্ত? সে নিয়ে জলঘোলা কম যাচ্ছে না। তাকে নিয়ে এমন আলোচনা যেন তাতিয়ে দিয়েছে মুশফিককে। চট্টগ্রাম টেস্টে স্বস্তির সেঞ্চুরি হাঁকিয়ে যেন তারই জাবাব দিলেন তিনি।

মুশফিকের শম্ভুকগতির এই সেঞ্চুরি এসেছে ২৭০ বলে। ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।

অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছে মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র ১টি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় শতক। আগেরটি এসেছিল ২০১৩ সালে লঙ্কান দ্বীপপুঞ্জে। সেই শতককে ডাবলে রূপ দিয়েছিলেন তিনি। এবার কোথায় গিয়ে থামেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, এখন সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com