1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এসএমএস-এর মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪৩ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এর আগে জানতে চাইলে গতকাল (১৯ জানুয়ারি) পিএসসি চেয়ারম্যান বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

এর আগে জানতে চাইলে গতকাল (১৯ জানুয়ারি) পিএসসি চেয়ারম্যান বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

গত বছরের ২৯ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।

শুরুতে আবেদনের শেষ সময় ছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। ৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com