1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

৮শ’ কর্মকর্তা নিয়ে কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : ২০২০ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সম্মেলন ২০২১ আয়োজন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামী ১৩ নভেম্বর কক্সবাজারের লংবীচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় ৮শ’ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেবেন।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সফুরা হায়দারসহ পরিচালক এটিএম এনায়েত উল্লাহ, মাহমুদা বেগম, মানসুদ আলম, মো. আব্দুল জলীল, জামিল আনসারী, তৌসিফ মাসরুরুল করিম, সামছুল আলম, সৈয়দা নাসরিন আজীম, নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী, কাজী মো. মোরতুজা আলী, মো. রবিউল আলম এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com