1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন গনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাবুলে তালেবান বাহিনী প্রবেশের মুখে দেশত্যাগ করা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালানোর সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিদায়ের পূর্বে যদিও আশরাফ গনি বলেছিলেন, আফগানিস্তানের জনগণকে রক্তপাত থেকে বাঁচাতেই দেশত্যাগ করছেন তিনি, তবে দেশটির রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো আরআইএকে জানিয়েছেন, তার চলে যাওয়ার ধরনকে একমাত্র পালানোর সঙ্গেই তুলনা করা চলে।

ইশেঙ্কো বলেন, ‘তিনি (আশরাফ গনি) যেভাবে গিয়েছেন, তাকে একমাত্রা পালানোর সঙ্গেই তুলনা করা চলে। প্রেসিডেন্ট প্যালেস থেকে বিদায় নেওয়ার সময় চার গাড়িভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন তিনি।’

‘বিমানবন্দরে পৌঁছানোর পর অর্থভর্তি সেই ব্যাগগুলো একটি হেলিকপ্টারে বোঝাই করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে সবগুলোর স্থান সংকুলান না হওয়ায় কয়েকটি ব্যাগ রানওয়েতে ফেলে গিয়েছেন তিনি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ বিষয়ে মস্কোভিত্তিক বেতারমাধ্যম ইকো মস্কভিকে বলেন, ‘তিনি কী পরিমাণ অর্থ নিয়ে গেছেন সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।’

‘তবে ‍আমি আশা করছি, রাষ্ট্রীয় বাজেটের সব অর্থ নিয়ে তিনি পালাননি। কিছু অর্থ যদি বেঁচে যায়, তাহলে সেটি হবে বর্তমান বাজেটের ভিত্তি।’

রোববার সন্ধ্যায় সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছাড়েন গনি। তিনি দেশটির রাজধানী দুশানবেতে পৌঁছালেও তাকে সে দেশে বসবাসের অনুমতি দেয়নি তাজিক সরকার।

তারপর সেই রাতেই দুশানবে থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী আম্মানে পৌঁছান তিনি। এখন পর্যন্ত সেখানেই আছেন তিনি ও তার সঙ্গীরা। তবে ওমান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দিয়েছে কি না তা এখনো পরিষ্কার নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com