1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পরীমনির ভাগ্য কি আছে জানা যাবে কাল!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গত সোমবার জামিনের এ আবেদন করেন। আইনজীবী নিলাঞ্জনা রিফাত (সুরভী) যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

পরীমনির জামিন আবেদনে বলা হয়, আসামি (পরীমনি) একজন মহিলা। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় তিনি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশনা মোতাবেক জরিমানা দেবেন। দীর্ঘ ছয় দিনের রিমান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ভারটিগো ও পেনিক অ্যাটাক রোগী। দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজাহারে বর্ণিত মদ ও অন্যান্য মাদক আসামির দখল ও নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হয়নি। তিনি ষড়যন্ত্রের শিকার। তাই পরীমনিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক। এছাড়া আবেদনে মামলার জব্দ তালিকার অসঙ্গতি ও অভিযান পরিচালনা আইনসঙ্গত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় দুই দফায় রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমনি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে ওইদিন তাদের পক্ষে জামিন আবেদনও করা হয়। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় পরীমনি ও দীপুর দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। আর প্রথম দফায় গত ৫ আগস্ট দুজনের চার দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com