1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মেসিবিহীন বার্সেলোনা যুগের দ্বিতীয় ম্যাচ ড্র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল মেসিবিহীন ফুটবল ক্লাব বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে নতুন যুগের সূচনা করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
তবে, সেই উড়ন্ত অধ্যায় বেশিক্ষণ স্থায়ী হলো। ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে ছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচেই থেমে গেল দলটি। প্রতিপক্ষের মাঠে আজ কোনোমতে হার এড়িয়েছে রোনাল্ড কোম্যানের দল।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সান মিমস বারিয়াতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ইনিগো মার্টিনেজে গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান মেমফিস ডিপাই।

চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের এটি পঞ্চম দেখা। কোপা দেল রের ফাইনালসহ আগের তিন ম্যাচে জিতেছে বার্সেলোনা। সুপার কাপের ম্যাচে জিতেছিল বিলবাও। এবার হলো ড্র।

গোল খেয়ে তা পরিশোধে একরকম মরিয়া হয়ে ওঠে বার্সা। অবশেষে ৭৫ মিনিটে গিয়ে রবার্তোর সহায়তায় অতিথিদের হয়ে ম্যাচ সমতায় ফেরান মেমফিস ডিপাই। এরপর বেশ কিছু সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com