1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রথম বিয়ে পালিয়ে, দ্বিতীয়টা ঘরোয়া, এবার করবো ধুমধামভাবে: ন্যান্সি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘আমি প্রথম বিয়ে পালিয়ে করেছি। দ্বিতীয় বিয়ে করেছি ঘরোয়াভাবে। ফলে দুটি বিয়ে করলেও বউ সাজিনি। এবার আমি প্রচুর মেহেদি লাগাবো। যতটা পারি অনুষ্ঠান করেই বিয়েটা করবো, ধুমধাম করেই করবো।’ —তৃতীয় বিয়ের আয়োজন প্রসঙ্গে এমনটাই বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সেপ্টেম্বরে আয়োজন করেই হবে তার তৃতীয় বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি ন্যান্সি বাগদান সেরেছেন মহসিন মেহেদীর সঙ্গে, যিনি বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

ন্যান্সি বলেন, বিয়ে মানে তো দুই হাত ভরে মেহেদি দেবে, গায়ে হলুদ দেবে। এখন তো বিয়ের আগে-পরে আরও কত কত ওয়েডিং আসছে। কিন্তু আমার কোনো বিয়েতেই কোনোরূপ সাজসজ্জা ছিল না। এমনকি আমার বিয়ের কোনো ছবিও নেই। তাই এবার ভেবে রেখেছি আয়োজন করেই বিয়ে করবো।

২০০৬ সালে নাজমুন মুনিরা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। চলতি বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। সেটি ছিল তার দ্বিতীয় বিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com