1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল ভারত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে ভারত। এর আগে দেশটি ২০২০ সালের ২৩ মার্চ থেকে এই সেবা বন্ধ করে দেয়।

গতকাল রবিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। তবে, আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না। খবর টাইমস অব ইন্ডিয়া।

এদিকে বায়োবাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হল এই পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বায়োবাবল ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু থাকবে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কাতার এবং ভুটান।

অন্যদিকে মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। আর মারা গেছেন ৩৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন এবং আক্রান্তের হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com