1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

জিয়া মুক্তিযোদ্ধা হলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতেন: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার করতেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার সংসদ অধিবেশনে বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ওই ঘটনার বিচার কার্যক্রম বন্ধে ‘ইনডেমনিটি অধ্যাদেশ জারি’র বিষয়টি নিয়ে বিএনপির এমপি মো. হারুনুর রশিদের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে আইনমন্ত্রী বলেন, বিএনপিকে আমার প্রশ্ন, যদি খুনি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা হতেন; কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না? কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে, ২৬ সেপ্টেম্বর এ ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করা হয়েছে, এ অর্ডিন্যান্স বাতিল করা যাবে না? এ রকম তো কেউ করেনি। উনি এ বিচারটা করলেন না কেন?

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গ্রহণ না করবেন ততক্ষণ তর্ক-বিতর্ক বন্ধ হবে না। আপনারা গ্রহণ করেন, আর না করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাতে কিছু যায় আসে না। তার কারণ তিনি সত্যি সত্যিই জাতির পিতা। বাঙালি জাতি সেটা জানে ও বাঙালি জাতি সেটা ধরে রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com