1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কাবুলে নারীদের বিক্ষোভে ফাঁকা গুলি, টিয়ারগ্যাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজনীতিতে অংশগ্রহণের দাবিতে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় তালেবান সদস্যরা বিক্ষোভকারী নারীদের ওপর ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুঁড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কয়েকজন নারী আন্দোলন কর্মী রাজনীতিতে অংশগ্রহণের দাবিতে মিছিল করে প্রেসিডেন্ট প্যালেসের দিকে যেতে থাকে। তাদের বাধা দেন তালেবান সদস্যরা। এ সময় তাদের দিকে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। তবে টিয়ার গ্যাস উপেক্ষা করেই তারা সামনে যাওয়ার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে তালেবান।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, নারীদের ওপর তালেবান সদস্যরা ফাঁকা গুলো ছোঁড়েন। তারা আন্দোলনকর্মী ও সাংবাদিকদের ওই স্থান ত্যাগ করতে বলেন।

তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সে সময় এক নারী অধিকারকর্মীকে তালেবান সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এক ভিডিওতে দেখা গেছে, ওই নারী মাথায় আঘাত পেয়েছেন। তার মুখে রক্ত গড়িয়ে পড়ছে।

রাবিয়া সাদাত নামে ওই নারী অধিকার কর্মীকে শনিবার মারধর করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর শনিবার এ নিয়ে চতুর্থবারের মতো আফগান নারীরা রাস্তায় নেমে আসলেন বলে ওই প্রতিবেদনে জানা গেছে। এর আগে কাবুল ছাড়াও পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিল আফগান নারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com