1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমলাতন্ত্র এখন আমলালীগ হয়ে গেছে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্র এখন আমলালীগ হয়েগেছে। আমি অনেক আগেই বলেছি আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই।

রাজনৈনিত ভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমলারা আওয়ামী লীগকে সরকারের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক কোন দৃষ্টিভঙ্গী আওয়ামী লীগের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে।

বুধবার ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছু তারা (আ:লীগ) দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করেছে এবং এরা তাদের নিজের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে জনগণের সমস্ত অধিকার গুলোকে কেরে নিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখলে মনে হয় তিনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি নেই। কারণ বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ। বর্তমান সরকার তো নির্বাচনবিহীন সরকার। তাই তারা চায় না এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com