1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দল ঘোষণার পর আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানিস্তান নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। এর মধ্যে নতুন বিতর্ক তৈরি হলো দেশটির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের দল জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয় রশিদ খানকে। কিন্তু ২০ মিনিট পার না হতেই টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। দল নির্বাচনে তার মতামত না নেওয়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন রশিদ।

তিনি লিখেছেন, ‘অধিনায়ক ও দেশের একজন দায়িত্ববান হিসেবে দল নির্বাচনের অংশ হওয়ার অধিকার আমার আছে। কিন্তু এসিবি মিডিয়ার পক্ষ থেকে যে দল ঘোষণা করা হয়েছে, সেটা আমার পরামর্শ ছাড়াই করা হয়েছে। আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলাটা সবসময়ই আমার জন্য গর্বের।’

এর আগে টুইটারে রশিদকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল এসিবি। দলে ছিলেন প্রায় সব অভিজ্ঞ ক্রিকেটার। চার লেগ স্পিনারসহ বেশ শক্তিশালী দলই দিয়েছে আফগানিস্তান। আগামী ২৫ অক্টোবর সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।

আফগানিস্তানের বিশ্বকাপ দল

রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, হাসমাতুল্লাহ শহিদী, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রহমান, কারিম জিনাত, গুলবাদিন নায়েব, নাবিন উল হক, হামিদ হাসান, সারফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাফুর জাদরান, কায়েস আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com