1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি-মমতা-বারাদার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে।

প্রকাশিত এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আছেন।

টাইমের চলতি বছরের প্রভাবশালীরে এই তালিকায় লিডারস ক্যাটাগরিতে ২০ জনের নাম রয়েছে। এর মধ্যে প্রথমে আছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। এরপরই আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (২য়), চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (৩য়), মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (৫ম), ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (৮ম), সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (১১তম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১২তম) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (১৭তম)।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (১৫তম), যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি (১৬তম) এবং সবার শেষে আছেন সদ্য আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান নেতৃত্বাধীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com