1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিয়ের জন্য ১০ কেজি ওজন কমালেন ঐন্দ্রিলা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে জিমে গিয়ে খুব ঘাম ঝরাচ্ছেন তিনি! আর তার থেকেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, বিয়ের জন্যই কি এত তোরজোড়? ঐন্দ্রিলার সম্প্রতিতম ফোটোতে বেশ তন্বী চেহারায় দেখা মিলল তার। কী সিক্রেট রয়েছে এই ওজন ঝরানোর পিছনে?

জানা গিয়েছে, ইতোমধ্যেই ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। আরো ৭ কেজি ওজন কমানোর টার্গেট রয়েছে। শরীরচর্চা আর ডায়েট মিলিয়ে কড়া অনুশাসনে রয়েছেন তিনি!

এবার প্রশ্ন উঠছে কেন হঠাৎ ওজন কমাতে ওঠেপড়ে লেগেছেন! কোনো ছবির জন্য ওজন ঝারাচ্ছেন এমন খবর আসেনি কানে। তবে কি বিয়ে করবেন শীঘ্রই। ঐন্দ্রিলার মতে, লকডাউনে বাড়িতে থেকে ওজন বেড়ে গিয়েছিল। সব স্বাভাবিক হওয়ায় তাই নিজের শরীরের সুস্থতার দিকে নজর দিয়েছেন। এর পিছনে আর কোনো লুকনো কারণ নেই।

অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে বেশ কিছু বছর ধরেই লিভ ইনে আছেন ঐন্দ্রিলা। সম্প্রতি অঙ্কুশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়িয়ে দিয়েছিল তাদের বিয়ের জল্পনা। যদিও পরে অভিনেতা জানান, তিনি গাড়ি কেনার জন্য সে পোস্ট করেছিলেন।

তবে বিয়ে করলে যে সেটা সবাইকে জানিয়ে করবেন সেটাও জানিয়েছেন অভিনেত্রী। সাজুগুজুতেও কোনো কমতি হবে না। আপাতত ফিট থাকাটাই তার মূল লক্ষ্য। জিরো ফিগারের শখ নেই বলেই জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com