1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এ বছরও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে এতোদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে শিক্ষাবোর্ডগুলোও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। তবে আজ এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারা বিশ্বেরই এক নন্দিত নেতা। বাংলাদেশকে সদর্পে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com