1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মৃত্যু পর্যন্ত রাজপথ ছাড়বো না : আমান উল্লাহ আমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না দিবে ততক্ষণ রাজপথে যদি আমাদের মৃত্যুও হয় আমরা রাজপথ ছেড়ে যাবো না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের ১ অক্টোবর বাংলাদেশে সর্বশেষ নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দিবসটিতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমানের একটি স্লোগান আছে, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ’। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আরেকবার যুদ্ধ করে বিজয়ী হবোই ইনশাআল্লাহ।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ২৯ ডিসেম্বর আগের রাতেই ভোট হয়ে গেছে। নির্বাচনের দিন কোনো এজেন্ট থাকতে পারেনি, সব এজেন্ট বের করে দিয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, এই সরকার আবার একটি নির্বাচন করতে চায়। অনেক আশা তারা আবার ক্ষমতায় আসবেন। আমি বলবো বায়ান্নর ভাষা আন্দোলনে রফিক, জব্বাররা জীবন দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল। বাষট্টির শিক্ষা আন্দোলনে অজিউল্লাহ বাবু ভাইয়ের জীবনের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তে সফল হয়েছিল। একাত্তরের মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে সেদিন আমরা স্বাধীনতা পেয়েছিলাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত আছেন।

পিএনএস/আনোয়ার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com