1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৪৭ রান জমা করেছে টাইগাররা। তবে সঙ্গী হয়েছে আক্ষেপ। উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি ব্যাটসম্যানরা। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস ভাগ্য কথা বলে বাংলাদেশের পক্ষে। শুরুতে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। নাঈম শেখের সঙ্গে উদ্বোধনি জুটিতে ৩১ রান যোগ করে ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন লিটন। নাঈমও টেকেননি বেশিক্ষণ। তার ব্যাট থেকে আসে ১১ রান, খেলেন ১৯ বল।

তৃতীয় উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন সৌম্য ও মুশফিকুর রহিম। এ ম্যাচেও ব্যর্থ মুশফিক। ১৩ বলে সমান ১৩ রান করে সাজঘরে ফেরেন। আফিফ হোসেন আউট হন ১৫ রান করে। সৌম্য অবশ্য একপ্রান্ত আগলে রেখেছিলেন, পরে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ২৬ বলে ৩৪ রান করে হাসারাঙ্গাকে উইকেট দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

ব্যর্থতার মিছিলে নাম তুলেছেন শামীম পাটোয়ারীও। ৮ বল খেলে ৫ রান করে আউট হন তিনি। শেষদিকে শেখ মেহেদী হাসানের ১২ বলে ১৬ ও তাসকিন আহমেদের ৪ বলে ৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com