1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাঁচা-মরার লড়াইয়ে ১৫৩ রানের পুঁজি বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওমানের মতো দলের বিপক্ষে ২১ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ওপেনার মোহাম্মদ নাঈম।

তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১০১ রানে রানআউট হয়ে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার আগে ২৯ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪২ রান।

ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে চারে খেলতে নেমে কাজের কাজ কিছুই করতে পারেননি নুরুল হাসান সোহান। এই সুদর্শন উইকেটকিপার ফেরেন চার বলে মাত্র ৩ রান করে।

এরপর একাই লড়াই চালিয়ে যান নাঈম শেখ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্যর কারণে একাদশে জায়গা হয়নি নাঈমের।

বাঁচা-মরার লড়াইয়ে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবধানি ব্যাটিং করে যান নাঈম শেখ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। তবে শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১৬.৪ ওভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। ৫০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৪ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূলপর্বে খেলতে হলে আজ ওমান এবং পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের মূলপর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওমান-পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/১০ (মোহাম্ম নাঈম ৬৪, সাকিব ৪২,মাহমুদউল্লাহ ১৭)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com