1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড: যে ৫ কারণে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে যারা হারবে এবারের মতো বিশ্বকাপে তাদের আশা প্রায় শেষ হয়ে যাবে। এই ম্যাচে দুই দলের মধ্যে মূলত কোন পাঁচ জায়গায় লড়াই হবে-

রোহিত শর্মা বনাম ট্রেন্ট বোল্ট : নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করবেন বোল্ট। জানিয়েই দিয়েছেন, পাকিস্তানের শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে যেরকম বল করেছিলেন, তিনিও সেরকমই করবেন। রোহিত আগের ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। সেই জ্বালা মেটানোর তাগিদ তাঁর থাকবেই। রানে ফেরার জন্য ছটফট করবেন। অন্যদিকে, আফ্রিদির মতো বাঁহাতি পেসার বোল্ট তাঁর যাবতীয় অস্ত্র নিয়ে হাজির হবেন নিজের চারটি ওভারে।

লোকেশ রাহুল বনাম মিচেল স্যান্টনার : বোল্টের সঙ্গে শুরুতে উল্টো দিকে নতুন বল হাতে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার স্যান্টনারকে। বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে রান করতে সমস্যা হয়েছে রাহুলের। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ৯৭.১। তবে গত বছর টি-টোয়েন্টি সিরিজে স্যান্টনারের বিরুদ্ধে সফল হয়েছিলেন রাহুল।

বিরাট কোহলি বনাম ইশ সোধি : ভারত অধিনায়ক যে ফর্মে রয়েছেন তা প্রথম ম্যাচেই বোঝা গেছে। প্রথম ওভারেই নামতে হয়েছিল তাঁকে। ব্যাট করেছিলেন ১৯তম ওভার পর্যন্ত। তাঁর ৪৯ বলে ৫৭ রানের ইনিংসে ৫টি চার, ১টি ছয় ছিল। কিন্তু লেগ স্পিনারদের বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেট ১০০’র নিচে। সোধির বলে দু’বার আউটও হয়েছেন তিনি। তাছাড়া সোধি ভারতকে দেখলেই জ্বলে ওঠেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি ১৭টি উইকেট তাঁরই।

কেন উইলিয়ামসন বনাম বরুণ চক্রবর্তী : উইলিয়ামসনের জন্য বরুণকে রেখে দিতে পারেন কোহলি। কারণ নিউজিল্যান্ড অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনারদের বিরুদ্ধে খুব ভাল খেলতে পারেননি। আইপিএল হোক বা টি-টোয়েন্টি আন্তর্জাতিক, লেগ স্পিনের বিরুদ্ধে রান তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন উইলিয়ামসন।

মার্টিন গাপটিল বনাম জশপ্রিত বুমরাহ : গাপটিলকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দু’বার এবং আইপিএলে একবার আউট করেছেন বুমরাহ। ফলে শুরুতে উইকেট তুলে নিতে চাইলে কোহলির মূল ভরসা বুমরাহই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com