1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সৌদি আরবে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু হচ্ছে বৃহস্পতিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামীকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রত্নতাত্ত্বিক শহর আল উলায় এই জাদুঘর উদ্বোধন হবে।

উড়ন্ত জাদুঘরে আল উলা শহরে খনন করে সংগৃহীত প্রত্নতত্ত্বের নমুনালিপি দর্শকরা দেখতে পারবে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

আরব নিউজের খবর থেকে জানা যায়, সৌদির অন্যতম প্রাচীন আল উলা শহরের সংগৃহীত শিল্পকর্মের অনুলিপি জাদুঘরে প্রদর্শিত হবে। অত্যাধুনিক এ প্রকল্প বাস্তবায়নে রয়েল কমিশন ফর আল উলা ও দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার সাউদিয়ার যৌথ সহায়তায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দর্শকরা দেখতে পাবেন।

মিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণা বিভাগের পরিচালক রেবেকা ফুট জানান, এ ডকুমেন্টারির মাধ্যমে শিল্পকর্ম সম্পর্কে একটি ভূমিকা প্রদান করবেন। তিনি বলেন, আল উলা শহরে জাতীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকরা কাজ করছেন। এখন আমরা শুধু এখানকার অতীতের জটিল প্রকৃতি বোঝার চেষ্টা করছি।
তিনি আরও জানান, আল উলা আরব উপদ্বীপে লুকিয়ে থাকা রত্নতুল্য শহর। ধীরে ধীরে আমরা এর রহস্য উন্মোচন করছি। উড়ন্ত জাদুঘরে আকাশযাত্রীদের সঙ্গে আমাদের কাজ সম্পর্কে আরো বেশি জানাব।

কমিশনের প্রধান ডিস্টিনেশন কর্মকর্তা ফিলিপি জোনস বলেন, জাদুঘরটি আল উলা শহরের প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটিই বর্তমান বিশ্বের সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলে মন করছে সংশ্লিষ্ট কমিশন। শহরের নতুন ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী পর্যটক ও দর্শনার্থীরা শহর পরিদর্শনে এলে সংশ্লিষ্ট বিভাগ তাদের অভিনন্দন জানাবে।

আল উলা শহরে আগত দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য বার্ষিক ও মৌসুমি নানা ধরনের সেবা প্রদান করছে। এর মাধ্যমে উড়ন্ত জাদুঘরের যাত্রীরা মাসা আল হিজর শহর পরিদর্শনে প্রথমবার টিকিট বুকিংয়ের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com