1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভাড়া শতভাগ না বাড়ালে কাল থেকে লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

তিনি বলেন, “জ্বালালি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এই সব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করব। এখনি লিখিত প্রস্তাব পাঠাবো।”
তিনি আরও বলেন, আশাকরি আগামীকাল দুপুরের মধ্যে সরকার কর্তৃক আমাদের এ প্রস্তাবনা মেনে নেয়া হবে।

প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় লঞ্চেই যাতায়াত করে। লঞ্চ মালিকরা এমন সময় এ দাবি করলেন যখন সারা দেশে যাত্রী ও পণ্যপরিবহনের ব্যবহৃত যানবাহনের ধর্মঘট চলছে। তেলের মূল্য কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা এ ধর্মঘট শুরু করে।

এর আগে গত বুধবার সরকার এক ঘোষণায় ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com