1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দেওয়া ভিরাট কোহলিকে বিশ্রামে রাখা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

শক্তিমত্তায় এগিয়ে কারা?

আইসিসি প্রতিযোগিতায় নিউজিল্যান্ড বার বার ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৯ থেকে ২০২১, এই ২২ বছরে আট বার মুখোমুখি হয়ে মাত্র এক বার জিততে পেরেছে ভারত। এ বারের টি২০ বিশ্বকাপেও ভারতের বিশ্বকাপ মিশন শেষের কফিনে শেষ পেরেকটাও পোঁতে কিউয়িরাই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় ঘণ্টা বেজে যায় কোহলিদের।

১৯৯৯ সালে এক দিনের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয় ভারত এবং নিউজিল্যান্ড। মোহাম্মদ আজহারউদ্দিনের ভারত ২৫১ রান তুলেও হেরে যায় ম্যাট হর্নের দাপটে। পরের বছরের সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে উড়িয়ে দিয়েছিলেন ক্রিস কেয়ার্নস। ১১৩ বলে ১০২ রানের ইনিংস খেলে প্রায় একাই ম্যাচ বার করে নিয়ে চলে যান। বিফলে যায় সৌরভের শতরান।

সৌরভ যদিও সেই হারের বদলা নিয়েছিলেন ২০০৩ সালের বিশ্বকাপে। ১৪৬ রানে নিউজিল্যান্ডকে আটকে রাখে ভারত। বিশ্বকাপের সুপার ৬ পর্বে সহজ জয় পান রাহুল দ্রাবিড়রা। কিন্তু ওই এক বারই। আইসিসি প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর কোনো সাফল্য নেই ভারতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দল। অধিনায়ক বদলেছে, ক্রিকেটার বদলেছে, কিন্তু ফলাফল একই রয়ে গেছে। ম্যাচ শেষে জয়ের হাসি দেখা গিয়েছে কিউয়িদের মুখেই।

উল্লেখ্য, ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে হারই আন্তর্জাতিক মঞ্চে মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ। ওই ম্যাচ খেলার পর প্রায় এক বছর কোনো ম্যাচ না খেলে ২০২০ সালের ১৫ অগস্ট সন্ধ্যায় অবসর ঘোষণা করেন ধোনি। কিউই ধাঁধার জবাব এখনও পায়নি ভারতীয় ক্রিকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com