1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকা-প্যারিসের মধ্যে আর্থিক সহায়তা ও প্রযুক্তি সহযোগিতার ৩ চুক্তি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

দু’টি চুক্তি অনুযায়ী, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানে ঢাকাকে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে। খবর বাসসের।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-র সচিব ফাতিমা ইয়াসমিন বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ৩৩০ মিলিয়ন ইউরোর মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলোপমেন্ট (এএফডি) মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো। প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং তা চলছে।

তিনি এই ৩৩০ মিলিয়ন ইউরোর কথা প্রকাশ করে বলেন, এ নিয়ে বাংলাদেশকে এএফডি’র দেয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়ালো। কেননা, এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।

ইআরডি সচিব বলেন, তারা আগামীতে ফ্রান্সের সঙ্গে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করবে। বিষয়টির আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ তাদের কর্মচারিদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের জন্য সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি বলেন, তারা বিমান পরিবহন নিরাপত্তাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে। এতে বাংলাদেশ বেসামরিক বিমানপরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com