1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লিবিয়ার প্রেসিডেন্ট পদে লড়বেন গাদ্দাফির পুত্র সাইফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি আগামী মাসের (ডিসেম্বর) ২৪ তারিখে অনুষ্ঠিতব্য দেশটির জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন।

লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার (১৪ নভেম্বর) সাইফ কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাইফ আল ইসলাম আল গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য (লিবিয়ার দক্ষিণাঞ্চলের) সেভা শহরে হাই ন্যাশনাল ইলেকটোরাল কমিশন অফিসে তার মনোনয়ন জমা দিয়েছেন।

সাইফ যাদের সঙ্গে নির্বাচনে লড়াই করবেন, তাদের প্রায় সবাই হেভিওয়েট প্রার্থী। এ তালিকায় রয়েছেন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দোবেইবাহ ও দেশটির পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

সাইফ আল ইসলাম আল গাদ্দাফির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে তিনি একটি গ্লাস পরে আছেন; তার গায়ে লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

২০১১ মার্কিন বাহিনীর এক যৌথ অভিযানে নিহত হন লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি। এ সময় সীমান্ত দিয়ে দেশের বাইরে যাওয়ার সময় একটি বিদ্রোহী গোষ্ঠির হাতে ধরা পড়েন তার পুত্র সাইফ। পরে ওই বিদ্রোহীরাই সাইফের পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com