1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী প্রীতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন বলিউড এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তার কোলে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান। জানা গেছে, কন্যার নাম রেখেছেন জিয়া আর পুত্রের নাম জয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এসব তথ্য জানান প্রীতি।

প্রীতি জিনতা সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে লেখেন, সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং গুডএনাফ ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে।

জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

শুধু প্রীতি জিনতাই নয়, এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com