1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেখতে ইলিশের মতো হলেও তা ইলিশ নয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম নৌ-রুটের বাংলাবাজার এবং শিমুলিয়া ঘাটে রয়েছে অসংখ্য খাবার হোটেল।

গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর ইলিশের তেল ও শুকনা মরিচের স্বাদের সাথে এই নৌ-রুটে যাত্রীরা দীর্ঘদিনের। তবে গত বেশ কয়েক বছর ধরে অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পরছেন যাত্রীরা। ইলিশের নামে সার্ডিন ও চৌক্কা মাছ খাওয়াচ্ছেন তারা। তবে দাম রাখছেন ইলিশের মতোই।

দামাদামি করে কিছুটা কমানো গেলেও ইলিশ মনে করেই খাচ্ছেন সাধারণ মানুষ। তবে মুখে দেয়ার পর ইলিশের স্বাদ না পেয়ে ধরতে পারছেন বিষয়টি। অনেকে প্রতারণা বুঝতে পেরে চুপচাপ খেয়ে চলে যাচ্ছেন, অনেকেই প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছেন।

এদিকে হোটেল ব্যবসায়ীদের দাবি, তারা ইলিশও বিক্রি করেন। যারা প্রকৃত ইলিশ খেতে চায় তাদের ইলিশ মাছই দেয়া হয়। ইলিশের চেয়ে সার্ডিন মাছের দাম কিছুটা কম। ইদানিং অনেকেই এই মাছ চিনতে পারছে। তাই ঠকানোর প্রশ্নই আসে না।

হোটেলে খেতে একাধিক মানুষের সাথে আলাপ করলে তারা জানান, ঘাটের হোটেলে সাজিয়ে রাখা মাছগুলো দেখতে ইলিশের মতো হলেও তা ইলিশ নয়। মুখে দেবার পর বিষয়টি বোঝা যায়। এর আগে সহজে চেনা যায় না।

ঘাটের হোটেল মালিকদের সাথে আলাপ করে জানা গেছে, বর্তমানে হোটেলগুলোতে চাঁটগাঁর ইলিশ নামে দামে সস্তা ইলিশ সদৃশ্য সার্ডিন মাছ বেশি পাওয়া যায়। তবে ইলিশের মতো স্বাদ নয় এই ইলিশ। ৭০ থেকে ৮০ টাকা করে পিচ বিক্রি হয়।

সার্ডিন এবং ইলিশ দেখতে একই রকম, বেশিরভাগ ক্রেতারা এটা বুঝতে পারেন না, আবার কেউ ধরে ফেলে। সার্ডিনের দাম কম হওয়াতে আমাদের লাভ বেশি হয়।

ঘাটের এক হোটেল মালিক জানান, ভোর থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে। হোটেলে ভাত এবং খিচুরির সাথে ইলিশ মাছ বেশি বিক্রি হয়। হোটেলে আস্ত ইলিশও রাখা হয়। একাধিক ব্যক্তি একত্রে এলে তারা কিনতে পারেন। ক্রেতাদের সামনেই মাছ কেটে ভেজে দেয়া হয়। সাথে ইলিশের তেলে শুকনা মরিচ ভেজে দেয়া হয়। কয়েকযুগ ধরে এভাবেই চলছে ঘাট এলাকার হোটেল ব্যবসা। তবে ইদানিং নকল ইলিশের কারণে সুনাম নষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, লঞ্চ ঘাটেই হোটেলের সংখ্যা বেশি। হোটেলগুলোয় ইলিশ মাছ বেশি বিক্রি করতে দেখা যায়। তবে ইলিশের মাঝে নকল ইলিশের বেশ ছড়াছড়ি রয়েছে। বিশেষ করে লঞ্চযাত্রীরাই এ সকল খাবার হোটেলের কাস্টমার। তারা ইলিশের দামে ইলিশ ভেবে নকল ইলিশ খেয়ে প্রতারিত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com