1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১১০ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি হন। রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা ৫৩১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪১৫ জন ও বেসরকারি হাসপাতালে ১১৬ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন রয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬ হাজার ৪৫৩ জন রোগী ভর্তি হন। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ২৫ হাজার ৮২৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত মোট ২৬ হাজার ২০১ জনের মধ্যে জানুয়ারি ৩২ জন, ফেব্রুয়ারি নয়জন, মার্চ ১৩ জন, এপ্রিল তিনজন, মেতে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই দুই হাজার ২৮৬ জন, আগস্ট সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবর পাঁচ হাজার ৪৫৮ জন এবং ২১ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৭৯৮ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন। আর অক্টোবরে পর্যন্ত ২২ জন এবং ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com