1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে গত ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে পৌঁছেই শুরু হয় ৭ দিনের কোয়ারেন্টিন। ওই অবস্থাতেই আজ রবিবার সকালে রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হোটেলের মধ্যে একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে খোশ-গল্পে মেতেছিলেন কয়েকজন ক্রিকেটার।

রুমের মধ্যে থাকলেও, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করার সুযোগ আছে বলে জানান বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রার পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। এখানে তিন দিন কঠোর কোয়ারেন্টিন পালন করছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়। কালকে থেকে হয়তো আমরা কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারব। রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো দিয়েই আমরা রুমের ভেতর কিছু এক্সারসাইজ করব।’

তিনি আরও বলেন, ‘তিন দিন পর আমাদের হয়তো বাইরে যেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে। তারপরে যে প্র্যাকটিস সুচি আছে তা আমাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে।’ উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com