1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২০২২ সালেই বাজারে আসছে গুগলের স্মার্টওয়াচ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কয়েক বছর ধরে শোনা যাচ্ছিলো বাজারে স্মার্টওয়াচ আনছে গুগল। অবশেষে এবার বাজারে আসতে যাচ্ছে গুগলের সেই স্মার্টওয়াচ। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে জানা যায়, আগামী বছরেই গুগলের পিক্সেল স্মার্টওয়াচ বাজারে আসবে বলে ঘোষণা দিয়েছে এই সার্চ জায়ান্ট।

স্মার্টওয়াচ নিয়ে কয়েক বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছিলো গুগল। ফ্রেমবিহীন ওয়্যার অপারেটিং সিস্টেম পরিচালিত এই ডিভাইসটির ডিসপ্লে হবে গোলাকার। তাদের পিক্সেল ওয়াচের কোডনেম হবে রোহান।

২০২২ সালে গুগল-এই প্রথমবার স্মার্চওয়াচ লঞ্চ করতে যাচ্ছে । শুরুতে ইন-হাউস স্মার্টওয়াচ লঞ্চ-এর জন্য সব রকমের প্রস্তুতি সেরে ফেলেছে গুগল। ফিটবিট-এর চেয়ে বেশ কিছুটা দামি হবে গুগল পিক্সেল ওয়াচ। দারুণ একটি বিষয় হলো গুগল স্মার্টওয়াচ সফটওয়্যারের নতুন ভার্সন দেওয়া হতে পারে এই হাতঘড়িতে।

রোহান বাজারে আসলে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোর স্মার্টওয়াচ প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

কাউন্টারপয়েন্ট-এর রিপোর্ট বলছে, ২০২১ সালের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত গ্লোবাল স্মার্টওয়াচ শিপমেন্টে শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপল। এরপরই স্যামসাং এর অবস্থান ।

গুগলের স্মার্টওয়াচে থাকবে অন্যসব সাধারণ স্মার্টওয়াচ গুলোর মতো হার্ট রেট সেন্সর ও স্বাভাবিক ব্যাটারি ক্ষমতাসম্পন্ন। অফিশিয়াল স্মার্টওয়াচটি নতুন কোন মাত্রা যোগ না করলেও নিঃসন্দেহে অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com