1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শঙ্কামুক্ত ওবায়দুল কাদের, প্রয়োজন বিশ্রাম: বিএসএমএমইউ ভিসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিকিৎসার জন্য ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, টানা রাজনৈতিক কর্মসূচির কারণে উনি অনেক পরিশ্রম করেছেন। ওনার একটু বিশ্রাম প্রয়োজন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অধ্যাপক শরফুদ্দিন আহমেদ বলেন, ২০১৯ সালের মার্চ মাসে অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত বিএসএমএমইউতে মেডিকেল চেকআপ করেন ওবায়দুল কাদের। আজও উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা বলেছেন,উনি বেশি পরিশ্রম করেছেন। তাই বিশ্রাম দরকার। চিকিৎসকদের পরামর্শে তাকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

শরফুদ্দিন বলেন, আমরা একটু আগে দেখে এসেছি উনার অক্সিজেন স্যাচুরেশন ৯৯। হৃৎস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে তার ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, আশা করছি ওষুধে তিনি ঠিক হয়ে যাবেন। তিনি শঙ্কামুক্ত।

চিকিৎসার জন্য ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে চান না বলেও জানান বিএসএমএমইউ ভিসি। তিনি বলেন, বিষয়টি আমাদের বিস্মিত করেছে। বিশেষজ্ঞ হিসেবে আমরা যে সবাইকে চিকিৎসা দিতে সক্ষম তার প্রমাণও উনি রাখলেন।

তিনি বলেন, আগামীকাল সকাল ১০ টায় মেডিকেল বোর্ড তাকে পুনরায় দেখবে। সেসময় পরবর্তী আপডেট জানানো হবে।

ওবায়দুল কাদেরের করোনাজনিত সমস্যা নেই বলে জানিয়ে ভিসি বলেন, তবে করোনা প্রকোপ যেহেতু আছে, তাই তার কাছে কেউ যাতে না আসে সে চেষ্টা করছি।

শ্বাসকষ্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বয়সে হাঁটলে অনেকের এমন হয়। তবে সেটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।

ফুসফুসে সংক্রমণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জাতীয় কিছু থাকলেও থাকতে পারে। সেটার জন্য আমরা সংক্রমণের ওষুধ দিবো। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, দুশ্চিন্তার কিছু নাই। আমরা নরমাল মনিটরিং করে দেখেছি। এখন উনি ভালো আছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার ফুসফুসে পানি আছে কিনা, সেটা আগামীকাল বোর্ডের পর্যবেক্ষণের পর জানতে পারবো। এখনো আমরা এই বিষয়টি জানতে পারেনি।

ভিসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডে আরও রয়েছেন, প্রো ভিসি একেএম মোশাররফ হোসেন ও অধ্যাপক জাহিদ হোসেন, অধ্যাপক আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com