1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ছদ্মবেশে একযুগ: গভীর রাতে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ার এক সময়ের বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী আলহাজ্ব জাহিদ হোসেন খলিফা (৬০) প্রায় এক যুগ পালিয়ে ছদ্মবেশে আত্মগোপন থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া সদর থানার একটি টিম কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই জাকির আল আহসান জানান, গ্রেপ্তার জাহিদ হোসেন খলিফা বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত আব্দুল কুদ্দুস খলিফার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এক সময় শহরের গালাপট্টি ও চুড়িপট্টিসহ বিভিন্ন স্থানে তার কয়েকটি কসমেটিকস ও ইমিটেশন গহনার দোকান ছিল। এছাড়াও তিনি গালাপট্টিতে একটি এনজিও খুলে বিভিন্ন ব্যক্তি এবং ব্যাংক থেকে প্রায় ৪ কোটি টাকা তুলে আত্মসাত করেন। এর মধ্যে তিনি যমুনা ব্যাংক থেকেই ৫০ লাখ টাকারও বেশি ঋণ তোলেন। কিন্তু টাকাগুলো পরিশোধ না করায় তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা হলে ২০১০ সালের শেষের দিকে বগুড়া শহর ছেড়ে পালিয়ে যান।

এরপর থেকে তিনি টেকনাফে বাড়ি ভাড়া নিয়ে ফেরিওলার ছদ্মবেশে আত্মগোপন করে থাকেন। সেখানে এভাবে তিনি প্রায় ১২ বছর আত্মগোপন করেছিলেন।

জীবিকার জন্য তিনি কাপড় ভ্যানে তুলে ফেরি করে বিক্রি করতেন। তার বিরুদ্ধে ১০টি মামলার ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের জন্য তথ্য-প্রযুক্তির সহযোগিতা নেয়া হয়। এরপর টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্রের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই জাকির আল আহসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com