1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শোক সংবাদ সাংবাদিক এম এ সালামের ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  ঃ কুমিল্লার দাউদকান্দির সিনিয়র সাংবাদিক ও সমাজসেবী এম এ সালাম গত ২৮ নভেম্বর ২০২১ দাউদকান্দিতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দাউদকান্দিতে ওই দিন রাতে প্রথম জানাজা ও জুরানপুরে তাঁর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার পর ইয়াক আলী সরকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৪ ডিসেম্বর দাউদকান্দি পৌর প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিবউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম আহমেদ, মোহাম্মদ আলী শাহিন, দিদার মাস্টার, লিটন সরকার বাদল, লিয়াকত হোসেন, শাহাবুদ্দিন এবং মনির হোসেন, সাদ্দাম হোসেন, ওমর আলী প্রমুখ।
এম এ সালামের মৃত্যুতে ৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা জুরানপুর কমপ্লেক্স জামে মসজিদে মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) নজরুল ইসলাম সরকার ও ছোট ভাই সাংবাদিক এস এম শাহজালাল সাইফুলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এম এ সালাম দৈনিক বাংলাদেশ সময়, সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ, দৈনিক মানবজমিন, দৈনিক জবাবদিহি, আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। এম,এ সালাম বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম সরকার, ছোট ভাই এস এম শাহজালাল সাইফুল, বোন মনোয়ারা বেগম ও ফেরদৌস আক্তারসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এম এ সালামের মৃত্যুতে বঙ্গনিউজ২৪ডটকম পত্রিকা পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এম,এ সালাম এর স্ত্রী রহিমা বেগম, ছেলে মো. হাসান, বিল্লাল, মেয়ে সুমি আক্তার ও পিংকির মানসিক নির্যাতনে খালি ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন। মরহুমের বড় ভাই, ছোট ভাই ও ছোটবোন ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান এম এ সালামের মৃতদেহ পরে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com