1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ব্যাট ঘুরে এলো মহাকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তার সেই বিশেষ ব্যাট এবার ঘুরে এলো মহাকাশ। কোলেজন নামক একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন যুবরাজ। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই নেয়া হয়েছে এমন উদ্যোগ।

অন্যরকম এই ঘটনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের ব্যবহৃত সরঞ্জাম মহাকাশে ঘুরে এসেছে। হট এয়ার বেলুনে যুবরাজের ঐতিহাসিক সেই ব্যাটের মহাকাশে ঘুরে আসার মুহূর্তটি সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা বিশেষ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন।

এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘কোলেজনের সঙ্গে আমি আমার প্রথম এনএফটি স্পেস জার্নি শুরু করতে পেরে রোমাঞ্চিত। নতুন একটি প্ল্যাটফর্মে আমার ভক্তদের সঙ্গে এভাবে যোগাযোগ করাটা সত্যিই বেশ আনন্দের বিষয়। আমি আমার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটির মতো আরো অনেক কিছু শেয়ার করতে চাই।’

এদিকে মহাকাশে পাঠানো ব্যাটে লাগানো ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভক্তদের উদ্দেশে কথাও বলেছেন যুবরাজ। নতুনভাবে ভক্তদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ আনন্দিত ভারতীয় এই সাবেক ক্রিকেটার।

যুবরাজ ভবিষ্যতে নিজের আরো সরঞ্জাম মহাকাশে পাঠাতে চান। তিনি বলেন, ‘আমি সবসময় সমর্থকদের সঙ্গে থাকতে চেয়েছি। কোলেজনের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমি আমার ক্রিকেটীয় জীবনের আরো কিছু মূল্যবান সামগ্রী এখানে শেয়ার করতে চাই।’

২০০৩ সালে টিভিসি কাপে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৮৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যুবরাজ। সেই ম্যাচে বাংলাদেশকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। ম্যাচটিতে মাত্র ৭৬ রানে অল আউট হয়েছিল টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com